ছাতকে মদসহ গ্রেফতার ২

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের ছাতক থানা পুরিমের অভিযানে ১৪ বোতল অফিসার্স চয়েজ মদসহ দুই মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোর) রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়ারাই বাজারের পশ্চিম পাশে একটি টিনের দোকানের সামন থেকে ছাতক থানার এস আই ইয়াছিন মুন্সীর নেতৃত্বে এস আই মহসীন, এসআই আনোয়ার হোসেন, এসআই জয়নাল আবেদিন অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ছাতক পৌরসভা এলাকার মন্ডলীভোগ গ্রামের মৃত. ছিটু মিয়ার ছেলে মোকলেছ মিয়া (৫০), কালিবাড়ী (মন্ডলিভোগ) গ্রামের উদয় কর এর ছেলে সুশীল কর (৪০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ বিধি মোতাবেক ছাতক থানায় মামলা নং-(১০) ১৫.১০.২০ ইং দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সুশীল কর এর বিরুদ্ধে আরো ১০টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।