ছাতকে মাওলানা আইয়ূবুল হকের ইন্তেকাল

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের ছাতকে মাওলানা আইয়ূবুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেটস্থ্য নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মাও: আইয়ূবুল হক সিলেট সদর উপজেলার মোগলা গাঁও দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও ছাতক উপজেলা খেলাফত মজলিসের সাবেক সহ সভাপতি ছিলেন।

মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। তার পরিবারের পক্ষ থেকে জানাযার নামাজে আত্মীয় স্বজনসহ সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

এ দিকে মাওলানা আইয়ূবুল হকের মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারন সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, সাধারন সম্পাদক মাওলানা জসিম উদ্দিন। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম মাওলানা আইয়ূবুল হকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং মরুহুমের রূহের মাগফিরাত কামনা করেন।