ছাতক পৌর নির্বাচনে ৮নং ওয়ার্ডে বোতল প্রতীকের নির্বাচনী সভা

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের অনুষ্ঠিতব্য ছাতক পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বোতল প্রতীকের প্রার্থী সফিক আলীর সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে ৮নং ওয়ার্ডে মোগলপাড়া মহল্লায় আশরাফুজ্জামান ভূঁইয়ার বাসভবনের সামনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন মহল্লার মুরব্বী খোরশিদ মিয়া।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আশরাফুজ্জামান ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর আফতাব মিয়া, মুরব্বী মনির মিয়া, তজমুল আলী, চাঁন্দ আলী, আব্দুল জলিল, আনোয়ার হোসেন, জাকির হোসেন, মঈন উদ্দিন, সামসুল হক, আব্দুল হান্নান, রাসেল মিয়া, সোহেল মিয়া প্রমূখ।

সভায় প্রধান আলোচকের বক্তব্য আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন বোতল প্রতীকের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত মহল্লার সকল শ্রেনী পেশার লোকজনকে ভোট দানে সহযোগিতা করতে হবে। মহল্লার ঐতিহ্য ধরে রাখতে হলে আমাদেরকে ১৬ তারিখ সারাদিন সফিক আলীর বোতল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।