ছাত্রলীগ নেতাকে হুমকি: মির্জাগঞ্জ ছাত্রদল সম্পাদকের বিচারের দাবি

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজ হোসাইন সোহাগ জোমাদ্দারকে ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সাদ্দামের হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার( ১১ মে ) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ পরিবার সদস্যের ব্যানারে সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মৎস্যজীবি ও জেলে ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলমের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন সুবিদখালী সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মোঃ সোহেল রানা ও ছাত্রলীগের ত্যাগী নেতা মোঃ মেহেদী হাসান হাওলাদার, মোঃ মাসুম বিল্লাহসহ আওয়ামী পরিবারের শতাদিক নেতাকর্মী।

এ সময় ভুক্তভোগী রিয়াজ হোসাইন সোহাগ জোমাদ্দার বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সাথে রাজনীতি করে আসছি, ছাত্রদলের সাবেক সম্পাদক সাদ্দামের বিভিন্ন ষড়যন্ত্রের শিকাড় হয়েছি। ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করছি ও বিচারের দাবি জানাই।

উল্লেখ্য, ভুক্তোভোগীর ব্যাবসায় প্রতিষ্ঠানে এসে হুমকি দিলে ৯ মে উপজেলা আ’লীগের কাছে হুমকি ও ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য লিখিত আবেদন করেন।