জগন্নাথপুরের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। নিহতের নাম মো. খসরু মিয়া (৪৫)। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়নের জামালপুর গ্রামের নয়া বাড়ীর বিশিষ্ট সমাজসেবক আশারকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শুক্রবার (০২ জুলাই) রাত ১২ টা ৫ মিনিট এর সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে ও আত্বীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবারে সিলেট ওসমানী নগরে বসবাস করে আসছিলেন এবং সেখানেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শনিবার বিকেল ৩টায় তার গ্রামের বাড়ি জগন্নাথপুরের জামালপুর গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি সিলেটের ওসমানী নগরে থাকাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে সিলেটেই গতকাল শুক্রবার গভীররাতে হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিকেলে তার গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।