জমি দখলে যেতে চরফ্যাশনে প্রতিপক্ষকে ফাঁসাতে শ্লীলতাহানির মামলা

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন পৌর সভার ২নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দখলে যেতে প্রতিপক্ষকে ফাঁসাতে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেছেন চরফ্যাশন থানায়। পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় মফিজুল ইসলাম(৫৫)কে আটক করেছে।

আটককৃত পরিবার অভিযোগ করেন, পৌর সভা ২নং ওয়ার্ডে এক একর জমি নিয়ে আঃ কাদেরগংদের সাথে বিরোধ রয়েছে। ১৯৯১সালে আঃ কাদের আদালতে দেওয়ানী মামলা দায়ের করেছেন। ওই মামলা মফিজ ফরাজীরা রায় পেয়েছেন। এ ছাড়াও জমি নিয়ে চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ৮৩/২০ মামলা রয়েছে। মামলাটি চলমান। এই বিষয়টি নিয়ে স্থানীয় পৌর সভায় একাধিকবার শালিশ বৈঠক হয়েছে। সর্বশেষ উপায়ান্ত না পেয়ে আবদুল কাদেরের পুত্র বধূকে দিয়ে শ্লীলতলা হানির অভিযোগ এনে মফিজ ফরাজীকে আটক করা হয়। মফিজ ফরাজীর পুত্র টিপু ফরাজী বলেন, জমির কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে। কাদের ফরাজীরা গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে ষড়যন্ত্রমূলক আমার পিতাকে ফাঁসানোর চেষ্টা করছেন।আমি বিষয়টির সঠিক বিচার দাবী করছি।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ আবদুল্লাপুর গ্রামে ধর্ষণের ঘটনায় চরফ্যাশন থানার ওসি ৭দিন পর মামলা গ্রহণ করেছেন। জমি সংক্রন্ত বিরোধকে কেন্দ্র করে শ্লীলতাহানির অভিযোগের সাথে সাথে আসামী আটক করে মামলা গ্রহণ করে আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন। বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তোলেছেন!

চরফ্যাশন থানার অফিসার ইনাচর্জ ওসি মনিরুল ইসলাম মিয়া বলেন, মফিজকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধ আছে কিনা জানতে চাইলে তিনি জানেনা বলে জানিয়েছেন এই প্রতিবেদককে।