জাতিবিদ্বেষ ছড়াচ্ছেন যুবরাজ সিং!

স্পোর্টস ডেস্ক।।
হঠাৎ বিতর্কে জড়িয়েছে ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের নাম। ‘জাতি বিদ্বেষমূলক’ মন্তব্যের জেড়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ভারতের হরিয়ানায়। যার তদন্তও শুরু করেছে হরিয়ানা পুলিশ।

জানা গেছে, যুবরাজ সিং এমন ‘বিদ্বেষমূলক’ মন্তব্য করেছেন গত বছর ইন্সটাগ্রামের এক লাইভ সেশনে। আর সেই মন্তব্য ছিল ভারতের দলিত সম্প্রদায়কে ঘিরে।

অবশ্য পুরো বিষয়টি ঘটেছিল ঠাট্টার ছলে। গত বছরের জুনে রোহিত শর্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের টিকটক ভিডিও নিয়ে কথা বলেছিলেন তিনি। তখন চাহালকে ঘিরে করা যুবরাজের মন্তব্য নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল। পরে অবশ্য যুবরাজ ক্ষমা চেয়েছিলেন।

সেই ঘটনার পরেই হরিয়ানায় এক অ্যাডভোকেট যুবরাজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। যার আট মাস পর রবিবার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।