‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ভান্ডারিয়ায় নানা কর্মসূচী

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার (০৫ আগস্ট) দুপুরে স্থানীয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম নবীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম প্রমূখ।

সভায় স্বাস্থ্যবিধি অনুসরন করে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, শোকর‌্যালী, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা, শিক্ষকদের সঙ্গে ভার্চুয়াল আলোচনা সভা, মসজিদে বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়।