জেড,এ ভূট্টো ডিগ্রী কলেজ গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটির মোল্লারহাট জেড,এ ভূট্টো ডিগ্রী কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় অত্র কলেজের মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী তালুকদার।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতিসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় জেড,এ ভুট্টো ডিগ্রী কলেজের শিক্ষক ও কর্মচারীরা।

সভায় বক্তব্য রাখেন- নলছিটি উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, জেড,এ ভূট্টো কলেজের সাবেক অধ্যক্ষ কাঞ্চন আলী, এডভোকেট শহিদুল ইসলাম বাচ্চু, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ, মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান মাষ্টার,মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কবির হোসেন ,সাবেক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুন উর রশীদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সাবেক প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন জোমাদ্দার প্রমূখ।

সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান। তিনি তার বক্তব্যে অত্র কলেজের সদ্যবিদায়ী গভংনি বডির সভাপতি ও ঝালকাঠি নলছিটি-২ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু এমপির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন‌। এবং প্রয়াত সংসদ সদস্য ও জেড,এ ভূট্টো ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের শেষাংশে অত্র প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতির হাতে বিশেষ উপহার তুলে দেন জেড,এ ভুট্টো ডিগ্রী কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী তালুকদার।

ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত জেড,এ ভূট্টো ডিগ্রী কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও গভর্ণিং বডির সদস্যবৃন্দ। বক্তরা জেড,এ ভূট্টো ডিগ্রী কলেজের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতি ও অতিথিবৃন্দ এসকল জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।