জেলা সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে দুমকিতে ছাত্রলীগের মানববন্ধন

দুমকি প্রতিনিধি॥

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো: হাসান শিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচী পালন করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলার থানাব্রীজ এলাকায় দুমকি-বরিশাল মহাসড়কে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সবুজ শিকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন।

আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার বলেন, পারিবারিক দ্বন্দের জেরে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের চাচাতো ভাই মাহামুদ সিকদার, চাচাতো ভাই ও ভগ্নীপতি বাকী বিল্লাহ ও তার স্ত্রী তাজনুর বেগম র্দীঘদিন ধরে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানী করছে। প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় আদালত থেকে নিস্পত্তি হলেও তারা ষড়যন্ত্র, অপপ্রচারে লিপ্ত রয়েছে। এছাড়াও সম্প্রতি একটি মিথ্যা ঘটনা সাজিয়ে হাসান ভাইকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে আমরা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।