জেল হত্যা দিবস উপলক্ষ্যে মুলাদী পৌর মেয়রের উদ্যোগে আলোচনা সভা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় মুলাদী পৌর ভবনে পৌর মেয়র শফিক উজ্জামান রুবেলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল। তিনি বলেন জাতিকে মেধা শুন্য করতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।
এ সময় জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন মোশাররফ রাড়ী, সাবেক বন ও পরিবশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, বাবুল সিকদার, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি ও কাউন্সিলর আঃ রব হাওলাদার, সাধারণ সম্পাদক খোকা রাড়ী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মিঠু হাওলাদার, কাউন্সিলর ফিরোজ রাড়ী, যুবলীগ নেতা বাবুল চৌকিদার, কাজী কামাল হোসেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান সরদার, জেলা ছাত্রলীগের সদস্য জহিরুল ইসলাম মল্লিক, সুজন নলী, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম ঢালী, আওয়ামীলীগ নেতা মিজান দেওয়ান, রফিকুল ইসলাম তালুকদার, পৌর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ, রিয়াজ আমিনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।