জোৎস্না স্রোত

জোৎস্না স্রোত
।।মাহফুজা রিনা।।

আকাশে আজ আলোর মেলা
সোনালী রঙ ঝলমল করে,
সে যে রংমশালের মতো এসে
আলো ছড়াচ্ছে মোর ঘরে।

আমার ঘর করেছে আলো
তার সমস্তটাই ভালো,
পূর্ণ চাঁদের আলোর মতো
প্রথম ফোটা তারার মতো,
জেগে থেকে সমস্ত রাত
ছড়াচ্ছে সে আলো।

সন্ধ্যা হলেই তন্দ্রা হারায়
ভাসে জোৎস্না স্রোতের বন্যায়।
তার ঐ দুটি চোখের তারায়
মন হারিয়ে হলাম আমি ধন্যা।

আকাশ থেকে ঘুম খসালে
কেমন করে রংমশালে,
স্বপ্নগুলো বিলিয়ে দিলে
আলোর মাস্তুলে দীপ জ্বেলে।

তারই তরে ঐ দূর আকাশে
হারিয়ে ফেলি আমায়,
যেমন করে মেঘেরা ভাসে
চাঁদের আলোর জামায়।

২৮.০৭.২০২০