ঝালকাঠিতে র‌্যাবের অভিযান: ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
ঝালকাঠির রাজাপুর মাদক অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ সদস্যরা। সোমবার (০৫ অক্টোবর) বিকেলে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, সোমবার বিকেলে ঘটনাস্থলের কাছে পৌঁছালে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ২ ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হলো- মোঃ আবু সাঈদ গালিব(২৫) ও শিপন শেখ(৩৬)। এ সময় তাদের কাছ থেকে ২১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২০০ টাকা টাকা উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি নুর ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।