ঝালকাঠি কারাগারে বুকে ব্যাথা নিয়ে আসামির মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠি জেলা কারাগারে হত্যা মামলার আসামী ইমরান হোসেন এমরান (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে তাঁর মৃত্যু হয়। সে জেলার রাজাপুরের একটি হত্যা মামলার আসামি। ২০১৭ সালের ৫ অক্টোবর থেকে সে জেল হাজতে রয়েছে।

ঝালকাঠি জেলা কারাগারের জেলার জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, সকালে হাজতি ইমরান হোসেন এমরানের বুকে ব্যাথা অনুভাব হলে সকাল সাড়ে ১০ টার দিকে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে বেলা সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ইমরান হোসেন এমরান জেলার রাজাপুর উপজেলার রোলা গ্রামের মো. আবুল বাশার খানের ছেলে।

ঝালকাঠি সদর হাসপাতারের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান সাগর জানান, স্ট্রোক হয়ে ইমরান হোসেন এমরান এর মৃত্যু হয়েছে । লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।