টানা চতুর্থবারের মত বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক।।
টানা চতুর্থবারের মত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন সাবেক ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সালাম মুর্শেদী।

শনিবার বিকেল ৩টা থেকে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ভোট দেন ১৩৫ জন। মোট ৯৫টি ভোট পেয়ে আবারো সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। শেষমুহূর্তে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা করা বাদল রায় পেয়েছেন ৩৫টি ভোট। মাত্র ১টি ভোট পেয়েছেন আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক।

এছাড়া সিনিয়র সহ সভাপতি পদেও বহাল রইলেন আব্দুস সালাম মুর্শেদী। তিনি পেয়েছেন মোট ৯১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪টি ভোট।