টিকা নেওয়ার পরও করোনা পজেটিভ তালতলীর ইউএনও

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার (০৮ আগষ্ট) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন তিনি নিজেই মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। শনিবার দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়া হলে রাত ৯টার দিকে পরীক্ষার রেজাল্টে করোনা পজিটিভ আসে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কিছুদিন ধরে তিনি জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। সন্দেহ হলে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল তিনি নমুনা দেন এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোটে পজিটিভ প্রতিবেদন আসে। এরপর থেকেই তিনি সরকারি ডরমেটরীতে আইসোলেশনে আছেন। এর আগে তিনি করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছিলেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান বলেন, ইউএনও শারিরীক অবস্থা অনেকটা ভালো আছে বর্তমানে। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন আমাদের মেডিকেল অফিসার ড.দিলীপ। গতকাল দুপুরের দিকে তার নমুনা সংগ্রহ করে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ হয়। তিনি আরও বলেন ইউএনও) মো. কাওসার হোসেন এর আগে করোনা টিকার দুই ডোজ সস্পূর্ণ নেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন বলেন, তিনি সরকারী ঢরমেটরীতে আইসোলেশনে আছেন। তার শরীর অনেকটা ভালো আছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।