টেংরাগিরি ইকোপার্কে গণধর্ষণের ঘটনায় কোন গ্রেফতার নেই

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার তালতলীতে (২০) এক নারীকে চারজন মিলে গণধর্ষণের ঘটনায় আজ শনিবার (০৩ এপ্রিল) পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে তালতলী থানার অফিসার তদন্ত (ওসি) ফরিদুল ইসলাম জানান, বুধবার রাতে ধর্ষিতা নারী বাদী হয়ে চার জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করতে পারেননি, তবে পুলিশ বলছে আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে।

গণধর্ষন মামলায় অভিযুক্ত আসামীরা হলেন, সোহাগ (২৫), রুবেল (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)। তবে এসব আসামিদের পরিচয় এখনও জানতে পারেননি পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের টেংরাগিরি ইকোপার্কে গত বুধবার বিকেল ভগ্নিপতির সঙ্গে ঘুরতে আসেন এক নারী। তারা ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করেন। পরে মোটরসাইকেল চালককে সঙ্গে নিয়ে তারা হরিণ বেষ্টনীর কাছে যান। এরপর ওই নারীকে রেখে তার ভগ্নিপতি দোকানে খাবার পানি কিনতে গেলে চার বখাটে ওই মোটরসাইকেল চালককে গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে বনের ভেতর নিয়ে পাশবিক নির্যাতন করে। পরে স্থানীয়রা খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করেন তালতলী হাসপাতালে ভর্তি করা হয়।