ঠাকুরগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মো.আসাদুজ্জামান (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে বর্ষাকালে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কালিতলায় বাংলাদেশ ন্যাজারীণ মিশন ঠাকুরগাঁও জেলার উদ্যোগে বর্ষাকালে বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ৪টি ইউনিয়নের ৭০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ত্রান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার। এতে আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বনি আমিন, মাহবুব আলম মুকুল, আব্দুল হান্নান হান্নু প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিটি ত্রানের প্যাকেটে চাল,ডাল,ভোজ্য তেল,মাস্ক ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়। প্রতিটি পরিবারের জন্য সম পরিমাণের খাদ্র সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে মিশনের পরিচালক ও সুপারেন্টেট স্যামুয়েল কাস্তা সভাপতিত্ব করেন।