ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী।বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন- বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।

এ সময় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, বর্তমান পৌর মেয়র ও বিএনপির মহাসচীব মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।

বিএনপির মনোনিত প্রার্থী শরিফ তার বক্তব্যে সাংবাদিকদের জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার জয় নিয়ে আমরা আশাবাদী, আমি নির্বাচিত হলে এ পৌরসভার বর্ধিত এলাকা ও অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করবো।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান তার সমাপনি বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ই ভি এম ভোট গ্রহণ একটি নতুন পদ্ধতি। বিগত সময়ে বিভিন্ন জেলায় এ পদ্ধতিতে ভোট গ্রহণ প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা আশা করবো এর পুনরাবৃত্তি এখানে যেনো না হয়। এসময় জেলা বিএনপির বিভিন্ন নেত্রীবৃন্দ সহ সাধারন কর্মীরা উপস্থিত ছিলেন।