ঢাবির সাবেক ভিসি এমাজউদ্দীন মারা গেছেন

অনলাইন ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি, রাষ্ট্রবিজ্ঞানী ও বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মারা গেছেন।

শুক্রবার (১৭ জুলাই) ভোর রাতে স্ট্রোক করার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে পৌনে ছয়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ এখনো ল্যাবএইড হাসপাতালে রয়েছে।

অধ্যাপক এমাজউদ্দীন ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। প্রায় আড়াই দশক তিনি ঢাবির পলিটিক্যাল সায়েন্স বিভাগে অধ্যাপনা করেছেন। পাশাপাশি পালন করেছেন প্রতিটি প্রশাসনিক দায়িত্বও।

ঢাবির ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভাইস চ্যান্সেলর ছিলেন। এরপর ছয় বছরের কর্মবিরতি শেষে ২০০২ সালে যোগ দেন ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের ভাইস চ্যান্সেলর পদে।