ঢেউ হারা নদী

ঢেউ হারা নদী
-মোহাম্মদ এমরান

আকাশটা আজ মেঘলা কেনো?
নদী তুমি রাগলে যে!
আজ কেনো বৃষ্টি এলো?
নদী তুমি ডাকলে যে!
বৃষ্টি কেনো আমায় ভেজালো?
নদী তুমি সাধলে যে!
ঢেউগুলো কেনো এলোমেলো?
নদী তুমি নাচলে যে!
ঢেউয়ে কেনো তরী ডুবলো?
নদী তুমি কাঁদলে যে!
ঢেউগুলো কেনো কূল ভাঙলো?
নদী তুমি ডুবলে যে!
কূলগুলো কেনো ঢেউ হারালো?
নদী তুমি হারালে যে!

রচনা: ০৭.০৭.২০১৯