তজুমদ্দিনে জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর থানায় জিডি

তজুমদ্দিন প্রতিনিধি॥
ভোলার তজুমদ্দিনে জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ী থানায় সাধারণ ডায়রী করেছে। জিডিতে ওই ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসন হাওলাদার উল্লেখ করেন, তার প্রতিবেশী ইকবাল হোসেন লিটনের সাথে তজুমদ্দিন সরকারী কলেজ সংলগ্ন মসজিদের বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

মসজিদ পরিচালনা কমিটিতে আনোয়ার হাওলাদার সহ-সভাপতি আর ইকবাল হোসেন লিটন মুসল্লি। মসজিদের উন্নয়নমূলক কাজ করতে গেলে লিটন বাঁধা প্রদান করেন। লিটন দীর্ঘদিন যাবৎ আমাকে হুমকি ধামকি প্রদান করে আসিতেছে। বিভিন্ন সময় আমাকে নিয়ে গালিগালাজ করে এবং জানে মেরে ফেলার হুমকি প্রদান করে।

এরধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫ টার সময় আমার বসত বাড়ির সামনে আমার ইট ভাঙ্গার মেশিন বন্ধ করে লোকজনকে গালমন্দ এবং আমাকে মেরে টুকরো টুকরো করবে বলেও প্রকাশ্যে হুমকি প্রদান করে সন্ত্রাসী লিটন। এ ঘটনায় ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন হাওলাদার জীবনের নিরাপত্তা চেয়ে তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়রী করেন যার নং ৩৫০, তাং ১০.০৭.২০২০ ইং।

উল্লেখ্য ব্যবসায়ী আনোয়ার হোসেন হাওলাদর তজুমদ্দিন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও রূপালী বার্তার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি আকতার হাওলাদারের বড় ভাই।