তজুমদ্দিনে মেজর হাফিজের বহিস্কারের দাবিতে কুশপুত্তলিকা দাহ

তজুমদ্দিন প্রতিনিধি॥
দলের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ১/১১ প্রধান কুশলিব ও বিএনপির স্থায়ী কমিটির অস্থায়ী মহাসচিব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মদকে দল থেকে বহিস্কারের দাবীতে তার নির্বাচনী এলাকা ভোলার তজুমদ্দিনে কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় তজুমদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মিরা মেজর হাফিজের বহিস্কারের দাবীতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শণ করেন। পরে বিক্ষোব্ধ নেতা কর্মিরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা জহুরুল হক মাষ্টার, উপজেলা যুবদল সভাপতি নাছির উদ্দিন ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি মহসিন মহাজন, সম্পাদক আবুল হাসান মহাজন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুল আহাদ তছলিম, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন হাওলাদার, তজুমদ্দিন সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্যাহ আল নোমান প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, শুধু বেঈমান মেজর হাফিজকে বহিস্কার করলে চলবেনা। তার সাথে ১৪ নভেম্বর ২০০৭ সালে যেসব বেঈমানরা বিএনপি দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে কার্যালয় দখলে চেষ্টা করেন তাদেরকেও দল থেকে বহিস্কারের দাবী তোলেন। পরে বিক্ষোব্ধ ছাত্রদল নেতাকর্মিরা মেজর হাফিজ উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেন।