তালতলীতে ‘মিথ্যা’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালতলী প্রতিনিধি।।
‘বরগুনার তালতলীতে পূত্রবধু ও শ্বশুরের অবৈধ সম্পর্ক ফাঁস’ এই শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শুক্রবার (১০ জুলাই) সকালে তালতলী সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত (৩০ জুন) তারিখে আমি মোসাঃ শারমিন ও আমার শশুর মো. জব্বার খাঁনকে নিয়ে একটি
অনলাইন নিউজ পোর্টালে মিথ্যে ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার শশুরের সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই। এ ধরণের সংবাদ প্রকাশ করায় আমার মানসম্মানের হানি হয়েছে। বিষয়টি প্রমাণ না দিতে পারলে আমি আইনের আশ্রয় নেব। একটি কুচক্রীমহল মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও ঘটনার বিচার চাই।

এ বিষয়ে তালতলী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।