তালতলী নিশানবাড়ীয়া ইউনিয়নে ২৪১৯ পরিবার পেল ভিজিএফ’র চাল

কে.এম রিয়াজুল ইসলাম, তালতলী।।
প্রতি বছরের মতো এবারো ইদুল আজহা উপলক্ষে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে দুস্থ ও হতদরিদ্র ২ হাজার ৪১৯ টি পরিবারের মাঝে ভিজিএফ’ র (ভারনারেবল -গ্রুপিং ফিডিং) চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় ২৪১৯ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে মোট (চব্বিশ হাজার একশত নব্বই কেজি)চাল বিতরন করা হয়।

ইউপি পরিষদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজি এই চাল বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন।

বিতরণ কার্যক্রমে যাতে অনিয়ম না হয় সেজন্য ইউনিয়ন পরিষদের ওয়ার্ড ও সংরক্ষিত আসনের নারী সদস্যদের তৎপর থাকতে বলা হয়েছে। এজন্য প্রকৃত দুস্থদের মাঝে কার্ড বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। চাল বিতরণের দিন কার্ড সংক্রান্ত জটিলতা এবং কোন অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি।

ইদুল আজহা উপলক্ষে সরকার অতি হতদরিদ্র ও দুস্থদের মাঝে চাল বিতরণে সবাই খুশি।

দুলাল ফরাজি বলেন, আওয়ামীলীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের জন্য চিন্তা করেন। তিনি এই হাজার হাজার হত দরিদ্রদের মাঝে দশ কেজি করে চাল বরাদ্দ দেওয়ায় এই জনগোষ্ঠী খুশি হয়েছে। এরাও নৌকার বিজয়ের প্রত্যাশা করেন এই সাধারন জনগোষ্ঠী।

তিনি নিজে উপস্থিত থেকে নিশানবাড়ীয়া ইইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের নিয়ে এই চাল বিতরন কাজ সম্পন্ন করেন।তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও হত দরিদ্রদের নিয়ে ভাবেন।