তাহিরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি, সুনামগঞ্জ।।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ত্যাগী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও বিএনপি অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ।

সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ আমজাদ হোসেন, তাহিরপুর সার্কেল বাবুল আক্তার, ওসি আব্দুল লতিফ তরফদার, পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, পিআইও সুব্রত দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আওয়ামী লীগের সদস্য সেলিম আখঞ্জি, মৎস্যজীবিলীগের আহ্বায়ক আলম জিলানী সোহেল, যুবলীগ নেতা মিল্লাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, রাকিবুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।