তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

তাড়াইল প্রতিনিধি।।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদের অভিযানে নিষিদ্ধ বেরি ও কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হয়েছে।

জানা যায়, তাড়াইল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সূতী নদী ও খাল-বিলে খাদ্যের অনুপযুক্ত মাছ নিধন করার কারণে বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ দুজন কনস্টেবল সুরুজ্জান ও রথীন্দ্র নাথ রায়কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি অবৈধভাবে পোনা মাছ নিধনের কারণে বেরি জাল ও কারেন্ট জাল জব্দ করেন। জব্দকৃত জাল উপজেলা পরিষদ বালু চত্বরে এনে পোড়ানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) আবু রিয়াদ, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কলি রানী দাস, তাড়াইল অনলাইন প্রেসক্লাব সভাপতি ছাদেকুর রহমান রতন ও দৈনিক সংবাদ তাড়াইল উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকার।