তীব্রতা

তীব্রতা
।।মাহফুজা রিনা।।

শুনেছি দুঃখের সাগরে ডুবেও নাকি সুখী হওয়া যায়,
ভাবছি আর কাঁদব না আমি।
অতএব, আমার আর সুখী হয়ে ওঠা হলো না।
দুঃখ শুধু তোমার জন্য,
তুমি ছিলে আমার সুখের অংশীদার।

হ্যাঁ, নিজের কথাও ভাবি,
জীবন ফুরিয়ে যেতে আর কতো বাকী আমার!
ক্রমশ ভীষণ কালো মেঘ জমেছে মনের কার্নিশে,
কি ভীষণ অন্ধকারে ছাওয়া!

এক সময় হয়তো ফেটে পড়বে বৃষ্টির অঝোর ধারায়,
ভেঙে পড়বে সব কিছু, বাড়বে ঝড়ের তীব্রতা।
সেই অন্ধকারেই সব শেষ, আর আশা নেই।

সেদিন অনেক উৎসব হবে তোমার বাড়িতে,
লাল, নীল, হলুদ বাতি জ্বলতে থাকবে সারারাত।
রাত্রি ভরে দু-চোখ মেলে আমি তাকিয়ে শুধু দেখবো।

দক্ষিণ আলেকান্দা, বরিশাল।
৩১.০৮.২০২০