তোমার হদিস

তোমার হদিস
-হেলেন রহমান
তোমাকে ভালোবেসে প্রিয়তমারে
বিশ্বাস করেছিলাম খুব,
ভেবেছিলাম – থাকবে পথচলায়
পাশাপাশি – পথ যতই বন্ধুর হোক।

থাকলে না পাশাপাশি!
ভাঙ্গলে বিশ্বাস আকস্মিক!
আর হারায়ে গেলে
এমন অজানায় যে
শত খুঁজে ও মিলছে না
তোমার হদিস!

ভীষণ কষ্ট হয় এখনও
শুধু তোমারই স্মৃতিকে ভেবে,
আদৌ কি ভালোবেসেছিলে
আমায় এক মুহূর্তের জন্যও কি
এপ্রশ্ন জাগে মনে সংগোপনে।

বড় কষ্ট হয় মনের গহিনে
যখন ভাবি একান্তে তোমারই কথা
ভেবেছিলাম যাবে না ছেড়ে কভু
তুমি আমায় যদি
মৃত্যু ও আসে দুয়ারে
নিয়ে চির বিদায়ী বার্তা।

মৃত্যু কে হার মানায়ে
থেকে যাবে তুমি আমার পাশে
আজীবন অবধি
এটাই পুষতাম বিশ্বাস,
বিশ্বাসকে ভেঙ্গে দিয়ে,স্তব্ধ
করে দিয়েছ আমার উচ্ছ্বাস।