তোমার হাতটি ধরে চাঁদে হেঁটেছি

তোমার হাতটি ধরে চাঁদে হেঁটেছি
-বিচিত্র কুমার

তোমার স্বপ্নগুলো হাঁটছিলো রঙিন আলোতে
তোমার ছায়া পড়ছিলো পলকে পলকে,
তোমার র্দীঘলকালো চুলগুলো উড়ছিলো:
উতলে হাওয়াই ঝলকে ঝলকে।

আমি শুধু চেয়ে চেয়ে দেখছিলাম-
তোমার মুখোশ্রীর একঝলক মিষ্টি হাসি,
হঠাৎ উড়ে গেল সাদা এক প্রজাপতি
আকাশে তারাফুল ফুটেছিলো রাশিরাশি।

পলক ফিরাতেই তোমার অপলক দৃষ্টি
ঝিরিঝিরি পড়ছিলো শিশিরের বৃষ্টি,
টুপ করে হৃদয়ে প্রেম আসে একটি
তোমাকে লাগছিলো দারুণ মিষ্টি।

প্রিয়তমা প্রিয়তমা বলে,কখনো আমি-
রঙিন পাতায় লিখিনি প্রেমের চিঠি,
কিন্তু প্রেমে পড়ে তোমার হাতটি ধরে সেদিন:
কল্পনাতে চাঁদের উপর তোমাকে নিয়ে হেঁটেছি।