দক্ষিণ সুনামগঞ্জের গাগলী গ্রামে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। শিশু দুটি আপন চাচাতো ভাইবোন। নিহতের নাম মারিয়া বেগম(৫)। সে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের সাইদুর রহমানের মেয়ে এবং অপর শিশুটি হলো মোঃ সায়িম মিয়া(৫) সৈয়দুর রহমমানের ছেলে বলে জানিয়েছেন গাগলী গ্রামের সমাজসেবক মোঃ আবু সালেহ জনি।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় এ র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত শিশু দুটি বাড়িতে খেলা করতে করতে বাড়ির সামনে ডোবায় এসে পড়ে পানির নীচে তলিয়ে যায়। বাড়ির লোকজন শিশু দুটিকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি শেষে সামনের ডোবায় এসে একটি শিশুর ভাসমান লাশ দেখতে পেয়ে পানিতে নেমে অপর শিশুটিসহ দুটি শিশুর লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।