দশমিনায় চায়ের দোকানীর বসত ঘরে দুর্ধর্ষ চুরি

দশমিনা প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী বাজারের চায়ের দোকানীর বসত ঘরে রাতে সুকৌশলে ঘরের দরজা খুলে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে ঘর থেকে নগদ ৬০হাজার টাকা, নারী-পুরুষের ব্যাবহারের স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামালসহ অর্থ চুরি করে নেয় এ চোর চক্রটি।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারের চায়ের দোকানী দক্ষিন দাস পাড়া গ্রামের বাসিন্দা সবুজ হোসেন রাড়ির ঘরে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, সংঘবদ্ধ ও পেশাধার এ চোর চক্রটি ঘরের সামনের দরজা সুকৌশলে খুলে ভিতরে প্রবেশ করে ঘুমন্ত লোকজনকে অচেতন করে এ চুরির ঘটনা ঘটায় এবং টাকা ও মালামার নিয়ে যায়।

দশমিনা থানা ওসি জসীম জানান, চুরির ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।