দশমিনায় চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল

দশমিনা প্রতিনিধি, পটুয়াখালী॥
পটুয়াখালীর দশমিনায় তিন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে যাচাই বাছাইয়ে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার আলীপুরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান হাওলাদার ও দুই সাধারণ সদস্যর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে বহরমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মাজেদুল বশার ও এক সাধারণ সদস্য এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের এক সাধারণ সদস্যর মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করা হয়।