দশমিনায় জালিয়াতি মামলায় দলিল লেখক গ্রেফতার

দশমিনা প্রতিনিধি, পটুয়াখালী॥
পটুয়াখালীর দশমিনায় দলিল জালিয়াতির মামলায় মো. ফোরকান মল্লিক (৬০) নামে এক দলিল লেখককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে উপজেলার নলখোলা বন্দরের সব-রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ। পরে গ্রেফতারকৃত দলিল লেখক মো. ফোরকান মল্লিককে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়। এরআগে,উপজেলা সদরের সবুজবাগ এলাকার তাহাজিবুল বানাত হালিমা খাতুন মহিলা হাফিজিয়া মাদরাসার পরিচালক উম্মে সালমা খাতুন মোকাম পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে বাদী হয়ে ওই দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেন।