দশমিনায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী)।।
পটুয়াখালীর দশমিনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার (১০ আগস্ট) সকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কমিটির সহ-সভাপতি মোসাঃ মোর্শেদা বেগম, সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, মোসাঃ তাহমিনা সুলতানা, মোঃ তরিকুল ইসলাম, বিপ্লব কুমার দেবনাথ প্রমুখ। উপজেলায় দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য এই সভা অনুষ্ঠিত হয়।