“দাগ রয়েই যায়”

“দাগ রয়েই যায়”
-এ কে সরকার শাওন

বিজন বনে অচিনপুরে
আমি সাঝের বেলায়;
নিজেকে হারিয়ে খুঁজি
নিস্তব্ধ নিরালায়।

সেথায়ও আছে দিনমনি
পরশ দিয়ে যায়,
আমার মুখে হাসির রেখা
তাঁকে জানায় বিদায়।

একই রবির কিরণমালা
তাঁকেও ছুয়ে যায়;
দুই মেরুতে যদিও বসত
আমরা দু’জনায়।

কবে কোথায় হারিয়েছিে,
অমূল্য সেই ধন;
যেথায় থাকুক ভাল থাকুক
চায় এ বিবাগী মন।

আমার মনের গভীর ক্ষত;
নাইবা জানলো কেউ,
হাসির রেখায় ঢেকে থাকুক
সাত সাগরের ঢেউ।

মৌখাড়া, নাটোর।
০৩ নভেম্বর ২০১৭