দীক্ষা

দীক্ষা
-হেলেন রহমান

কখনও কখনও আমরা
এমন দু’ একটা কাজ করে ফেলি
বা করার মত সামর্থ্য দেন ” বিধাতা”
যে তৃপ্তিতে দেহ- মন পূর্ণ হয়ে যায়!

কেউ কেউ এমন মানুষ এ সমাজে
যাঁরা নিজেরা আলোকিত!
আবার আলোকিতজন গড়েও
তাঁদের অনুগ্রহে সমাজে
শান্তি করে বিচরণ
আবার গড়েও তোলেন
এমনকিছু প্রদীপের শিখা,
যে শিখার আলোতে
পরবর্তী সময় হয় অন্ধকারমুক্ত।

মানুষ মানুষের জন্য
একথা বোঝা যায়
তাঁদের আচরণে,
দীক্ষা ও দেন তাঁদের অনুসারীদের
যারা মানে সবার উপরে
মানুষের সেবা,কৃতজ্ঞতাজ্ঞাপন
তার উপরে কিছু নাই।

কতটা মানুষ হতে পেরেছি
ভালো যদিও বা জানিনে সেকথা
তবে মানুষ হতে চালাই
প্রতিনিয়ত সাধনা।
মানুষের মত দেখতে হলেও
সবাই মানুষ হয় না,
মানুষ হতে হলে লাগে
মহৎজনের দীক্ষা।