দৃঢ়তায় বলছি

দৃঢ়তায় বলছি
।।হেলেন রহমান।।

যদি পৃথিবীতে তোমার প্রতি
কারো থেকে থাকে মুগ্ধতা,
তন্মধ্যে আমি অন্যতম কেউ একজন।

তুমি বিশ্বাস করো আমায়!
বলছি যা মিথ্যে নয়
তোমার প্রতি ভালোলাগা
অফুরন্ত, অঢেল!

পারি তোমার মুখখানি একবার
দেখার তরে করতে অপেক্ষা
অধীর প্রতীক্ষায় উপযুক্ত সময়ের আশায়।

হয়ত কিছুটা সংকোচ, দ্বিধা
এসে উঁকি দিয়েছে
দু’ জনার পরিচয়ের আকাশে,
যাবে কেটে আশাকরি অচিরেই
সে জড়তার মেঘ দৃঢ়তায় বলছি।

তোমায় হারাতে না চাই
পথচলায় জীবনের প্রতিদিনে
থাকবে তুমি বন্ধু বেশে পাশাপাশি,
আমি উচ্ছ্বসিত হব
তোমার চাঁদমুখ অবলোকনে।

তুমি সুন্দর!
চিরমুগ্ধ আমি তোমাতে!
ভালো লাগে সে মুহূর্ত
যেক্ষণে হাতছানি দিয়ে
ডাক আমায় তোমার অঙ্গনে।

ভুলে যেও না কখনও!
কর না মিছে অভিযোগ!
আমার ভালোবাসা নয় মিথ্যে
বলছি বিনয়ে।

সময়ঃ রাত ১০:২১ মিনিট
৩০.০৮.২০২০