দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩৫৯ জনে। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৬৭জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪ হাজার ৮৬৮ জনে।

বুধবার (২৩ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ৮মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এই মহামারিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ৭ হাজার ৩৫৯ জন। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৬০৭ জন (৭৬ দশমিক ১৯ শতাংশ) ও নারী ১ হাজার ৭৫২ জন (২৩ দশমিক শূন্য ৮১ শতাংশ)।

বিভাগীয় হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে- ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশালে একজন এবং রংপুর বিভাগের দুইজন রয়েছেন।