দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯০৪ জনে।

তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুহার ১দশমিক ৭৮শতাংশ।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জনে।

সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু ও ২১৫ জনের করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার (০৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৪টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৫৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে এক কোটি পাঁচ লাখ সাত হাজার ৯৪২টি নমুনা পরীক্ষা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৫৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।