দেশে করোনায় আরও ৫৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৮৮৩ জন।

শুক্রবার (১৮ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার দেশে করোনায় ৬৩ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া এদিন ৩৮৪০ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।