দেশে করোনায় আরও ৬১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৪৩ জনের।

শনিবার (০৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন ৬১ জনের মৃত্যুর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৪৯৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।