দেশে করোনায় মৃত্যুর মিছিলে আরও ২২ জন

অনলাইন ডেস্ক।।
দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আরও ২২ জনের নাম। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮৮১ জনে।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৪১ জনের মধ্যে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৪৫ হাজার ৮০৫ জনে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।