দেশে করোনায় মৃত্যু কমল

অনলাইন ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৩ জনে।

এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৯১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ ভাইরাসে মারা যান ৩ জন।