দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে: ডিসি খাইরুল আলম

রূপালী বার্তা।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মো. খাইরুল আলম বলেছেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের মন মানষিকতার উন্নয়ন ঘটাতে হবে। সেই লক্ষ্যে প্রধাননমন্ত্রীর নেতৃত্বে সত্যিকারার্থে জনগনের সেবক হতে কাজ করছে পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বরিশাল কাউনিয়া থানায় অনুষ্ঠিত কাউনিয়া থানার বিট অফিসারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। জনগনের সেবার মান বৃদ্ধির কথা শুধু মুখে বললেই হবে না, সত্যিকারার্থে সেবা দিয়ে প্রমান করতে হবে।

মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। সমাজ থেকে মাদক দুর করতে হলে আগে নিজেদেরকে মাদক মুক্ত হতে হবে। মাদকের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবেনা। আমরা কাউনিয়া এলাকাকে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসী মুক্ত থানা গড়তে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা, অফিসার ইনচার্জ আজিমুল করিম, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ লোকমান হোসেন, পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ ছগির হোসেন প্রমুখ।