দৈনিক আজকের বার্তায় যোগদান করলেন খান আব্বাস

গণমাধ্যম ডেস্ক॥
দেশের সর্বাধিক প্রকাশিত আঞ্চলিক দৈনিক আজকের বার্তা’য় স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেছেন সাংবাদিক খান আব্বাস। সম্প্রতি পত্রিকার নিজস্ব কার্যালয়ে সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল খান আব্বাসের উপর এই দায়িত্ব অর্পণ করেন।

এসময় পত্রিকার সিনিয়র ব্যবস্থাপনা সম্পাদক শিবুলাল আইচ, ব্যবস্থাপনা সম্পাদক মো. মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক খান রুবেল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় খান আব্বাসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।

যোগদানের পর তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আশাবাদ ব্যক্ত করেছেন খান আব্বাস।

প্রসংগত, ইতিপূর্বে খান আব্বাস বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কীর্তনখোলা, প্রথম সকালসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।