ধন‍্য জীবন

ধন‍্য জীবন
বিপ্লব গোস্বামী

গ্ৰামে আমার জনম তাই তো
ধন‍্য জীবন ধন‍্য,
যদিও হই তোদের ভাবনায়
পিচপরা নগণ্য।

মাদামাটা জীবন যে মোদের
আধুনিকতা নাই,
তবু গর্ব করে বলতে পারি
বিশুদ্ধ বাযু পাই।

বিশুদ্ধ জল পান করি
বিশুদ্ধ খাবার খাই,
শ্বসনে পাই বিশুদ্ধ বাযু
বিশুদ্ধ জলে নাই।

ধনী-গরিবের বিভেদ নাই
সবাই মোরা দীন,
সবাই মোরা সহজ সরল
গর্ব-অহং হীন।