ধর্ষকদের বিচারের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
সারাদেশে ধর্ষণ বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ আইন সংশোধনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরে শেখ রাসেল স্কয়ার চত্তরে সম্মিলিত সামাজিক আন্দোলন, পাথরঘাটা শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিষদ, তারুণ্যের আলো মানবকল্যান সংগঠন, প্রত্যয়, পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরাম, শেরে বাংলা ক্লাব, সুশীলস, পাথরঘাটা উপজেলা ও পৌর ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন- পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, ছাত্রলীগ নেতা ওয়ালিদ মক্কি, আবদুল্লাহ মবিন, সাহাদত হোসেন মধু, মেহেদী শিকদার প্রমুখ।