ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন

স্বরূপকাঠী প্রতিনিধি।।
ঢাকা সাভারের ১০ম শ্রেনীর শিক্ষার্থী নীলা রায়কে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি শাখার উদ্যোগে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফেরীঘাট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবববন্ধনে বক্তব্য রাখেন- নারী নেত্রী মীরা রানী চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, রাজবাড়ি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিমা খাতুন প্রমুখ। বক্তারা নারী ধর্ষন, হত্যা ও নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।