ধুমধামেই হচ্ছে কাজল আগারওয়ালের বিয়ে

বিনোদন ডেস্ক।।
দক্ষিনী অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ে ও প্রেম নিয়ে গুঞ্জন কম হয়নি। সেব তুরি মেরে উড়িয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন এ অভিনেত্রী। শুক্রবার সন্ধ্যায় বিয়ে হলো তার।

করোনার কারণে বড় আয়োজনে হচ্ছে না কাজলের বিয়ে। তবে খুব যে ছোট পরিসরে তাও কিন্তু না। সেটা দেখা গেলো পাপারাৎজির ক্যামেরাবন্দি কাজলের বিয়ের ছবি ফাঁস হওয়া থেকেই।

তবে ছবি গোপনে তোলা হলেও পরে বিয়ের সাঁজে কাজল নিজেই মাস্ক খুলে ক্যামেরার সামনে পোজ দেন। এসময় পরনে গোলাপী সালোয়ার, গায়ে মিন্ট রঙের ওড়নায় দেখা মিলল অভিনেত্রী কাজলকে।

শুক্রবার মুম্বাইয়ের বাড়ির সামনে ক্যামেরাবন্দি হলেন তিনি। কাজলের হাতে চূড়া বাঁধাও ছিল, তবে সেটি ছিল সাদা কাপড়ে বাঁধা। হাতে শোভা পাচ্ছিল মেহেদি। অভিনেত্রীর সঙ্গে দেখা গেল তার মা-কেও।

এদিকে বৃহস্পতিবারই সম্পন্ন হয়েছে অভিনেত্রী কাজল আগারওয়ালের গায়ে হলুদের অনুষ্ঠান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে।

শুক্রবার কাজল নিজেও গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ সালোয়ার কামিজ ও ফুলের গয়নায় সেজে ছিলেন অভিনেত্রী কাজল আগারওয়ালকে। গায়ে হলুদে ফিল্মি গানে জমিয়ে নাচতেও দেখা যায় তাকে।

কিছুদিন আগে কাজল আগারওয়াল নিজেই হবু বর গৌতমের সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়েছিলেন। জানা গেছে, কাজল আগারওয়ালের হবু বর একজন ব্যবসায়ী, ইন্টিরিওর ডিজাইনার, ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের মালিক। সূএ-জি নিউজ।